ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

জামিন পেলেন আরও ১৪২২ কারাবন্দি

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউনের মাঝে সারা দেশের নিম্ন আদালতে ভার্চুয়াল শুনানিতে গতকাল আরও এক হাজার ৪২২ জন কারাবন্দিকে জামিন দেওয়া হয়েছে।


এ নিয়ে বুধবার (২৮ এপ্রিল) পর্যন্ত ১২ কার্যদিবসে জামিন পেলেন মোট ২১ হাজার ৪৬১ হাজতি।


বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকালে এই তথ্য নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান।


সাইফুর রহমান জানান, গত ১২ এপ্রিল থেকে করোনা সংক্রমণ রোধে দ্বিতীয় দফায় সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে শারীরিক উপস্থিতি ব্যতিরেকে ভার্চুয়াল পদ্ধতিতে জামিন ও অতি জরুরি ফৌজদারি দরখাস্ত শুনানি হচ্ছে। এরমধ্যে বুধবার ভার্চুয়াল শুনানি নিয়ে সারাদেশে অধস্তন আদালতে দুই হাজার ৭৩৬টি জামিন-দরখাস্ত নিষ্পত্তি হয়। এতে জামিনে কারামুক্ত হন এক হাজার ৪২২ জন অভিযুক্ত ব্যক্তি।


এছাড়া মোট ১২ কার্যদিবসে ভার্চুয়াল আদালতের মাধ্যমে মোট জামিনপ্রাপ্ত শিশুর সংখ্যা ২৬৯ জন বলেও জানিয়েছেন তিনি।

ads
ads
ads

Our Facebook Page

↑